News
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবারই (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিবেদন প্রথম আলোর।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি না করেননি। তিনি বলছেন, হলে জানবেন।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন।
২০২৪ সালে গণ–অভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
source: The Dhaka Diary