News

ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট দেয়, সেই তরুণ দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেয়, এ তরুণদের দিয়ে আমি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখি না। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেয় কারণ তারা মেডিকেলে ডিসকাউন্ট রেটে চিকিৎসাসেবা পাবে, কিংবা কোনো বিশেষ সুবিধা পাবে। তাহলে, সরি টু সে, এই তরুণদের দিয়ে আমি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখি না। 

আরও পড়ুন: শিক্ষকদের কাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

তিনি আরও বলেন, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী সরাসরি নারী দেয়নি। তারা যদি সরকার গঠন করত, কারণ অন্তর্বর্তী সরকার তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদের সেট করেছিল আজকে যারা একটা উগ্র চিন্তাধারায় বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেরকম একটি দল হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button