News

ফারাক্কা চুক্তি নবায়নে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বললেন, ‘ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়নে পানির অধিকার, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ক্রমবর্ধমান বাস্তবতায় দেশের স্বার্থ রক্ষা করে পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।’

রাজধানীর ধানমন্ডিতে আজ মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) আয়োজিত ‘গঙ্গা পানি চুক্তি: পুনঃ নবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে করা ফারাক্কা চুক্তি শ্রেষ্ঠ ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১৯৭৭ সালের চুক্তিতে পানি পাওয়ার গ্যারান্টি নিয়ে ধারা ছিল। ১৯৯৬ সালের চুক্তিতে সেই ধারা বাদ দেওয়া হয়েছে।’

ফারাক্কা চুক্তি নবায়ন প্রসঙ্গে এ্যানি বলেন, চ্যালেঞ্জ নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশের স্বার্থকে সম্মান দেওয়া, মানুষের মনোভাবকে গুরুত্ব দেওয়া এবং অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশের সহযোগিতা প্রত্যাশাও করেন মন্ত্রী।

বার্তা বাজার/এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button