News

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস© সংগৃহীত ও সম্পাদিত

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দেশে ফিরছেন।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।”

তিনি আরও বলেন, “মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।”

প্রসঙ্গত, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button