News

কবরসম সেল, বৈদ্যুতিক চেয়ার আর বন্দীদের হাহাকার— আয়নাঘরের ভয়াবহ নির্যাতন নিয়ে তাজুল ইসলাম

সাবেক চিফ প্রসিকিউটর ও আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত

সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম আয়নাঘরের ভয়াবহে নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘আয়নাঘরের কাহিনীগুলো মহাকাব‍্যসম, যতটুকু জেনেছি, প্রমাণ উদ্ধার করেছি তার সামান‍্যই বলতে পেরেছি।’

তিনি আরও বলেছেন, ‘সংকীর্ণ কবরসম সেল, সেলের নিকষ কালো দেয়াল ও ছাদ, মুরগীর খোঁপের মতো  ঘুলঘুলি,বন্দীশালার দেয়ালে আঁচড় কেটে বন্দীদের হাহাকার ও নানান আকুতি লেখা-সবই আছে এখানে। এর অবস্থান আমাদের এই ঢাকা শহরেই।’

গতকাল রবিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লেখেন, “আজ যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো র‍্যাব-২ পরিচালিত একটি আয়নাঘরের। এটি দেশের অনেক আয়নাঘরের একটি ।প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ সালে এটি পরিদর্শন করেছিলেন। অন‍্য আয়নাঘরগুলোর তুলনায় এটি ব‍্যত‍িক্রম-কারণ এটি মোটামুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।” 

তিনি বলেন, “নির্যাতনের জন‍্য ব‍্যবহৃত ঘূর্ণায়মান বৈদ‍্যুতিক চেয়ারটা এখানে মোটামুটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সংকীর্ণ কবরসম সেল, সেলের নিকষ কালো দেয়াল ও ছাদ, মুরগীর খোঁপের মতো  ঘুলঘুলি,বন্দীশালার দেয়ালে আঁচড় কেটে বন্দীদের হাহাকার ও নানান আকুতি লেখা- সবই আছে এখানে। এর অবস্থান আমাদের এই ঢাকা শহরেই।”

প্রসঙ্গত, সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানান, ‘জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অভিজ্ঞতা’ এবং ‘চিফ প্রসিকিউটর হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচার’ নিয়ে নিজের লড়াইয়ের কথা তুলে ধরে স্মৃতিকথা লিখেছেন। দ্রুতেই বই আকারে প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার এ নিয়োগ বাতিল করে। পরে সরকার নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button