News

বাসা ভাড়া নিয়ে মারামারি, জাবি ছাত্রদলের ২ নেতাকর্মী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসার ভাড়া ও বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে দুই দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের দুই নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং কর্মী রাসেল খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে তার পদ থেকে এবং ছাত্রনেতা রাসেল খন্দকারকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় জাবি সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসার ভাড়া ও বিল পরিশোধকে কেন্দ্র করে শফিকুল ইসলাম শফিক ও রাসেল খন্দকারের মধ্যে হাতাহাতি হয়। তারই প্রেক্ষিতে দুজনকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শু

source: Barta Bazar

Leave a Reply

Back to top button