দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলা ও লুটপাটের পর লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এ সময় তিনি বলেন, ‘দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না।’
লাইভে সালমান মুক্তাদির বলেন, ‘আজকে আমাদের লাস্ট ব্রাউন ফিশ স্টুডিওর সুইপে একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল। এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয় হয়ে গেছে। সো, প্লিজ ওয়াচ দিস। আর এই ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
তিনি বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন টেক মাই ড্রিম? তোমাদের চাঁদাবাজি তোমাদেরকে এই যে ফকিন্নি-মিসকিন রাখছে। এই জন্য, বিকজ তোমরা স্বপ্ন দেখতে পারো না। তোমরা যত কিছু চুরি করে ফেলো, চাঁদাবাজি করে ফেলো, তোমরা এর থেকে বড় আর হইতে পারবে না। দিস ইজ ইউর লেভেল।’
সালমান মুক্তাদির আরও বলেন, ‘আনফরচুনেটলি, আমি বাংলাদেশের কালচারকে সাপোর্ট করতে পারি না। দুই ট্রাক মানুষ এসছে। ওদের সাথে আমি কখনোই কোনো রকমের সম্ভব না। আমার পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব না। আমি করব না। বাট আমার পক্ষে সম্ভব এটাকে কন্টিনিউ করে সামনে যাওয়া।’
শেষে তিনি বলেন, ‘এই বাংলাদেশের জন্য আমি না। সো, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন বাংলাদেশ, আমার মতো যদি না হইতে পারো, ইটস টাইম টু মুভ। অ্যান্ড সালাউদ্দিন আহমেদ, গ্রেট জব। আই লাভ ইউর ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। বিএনপি জোস কাজ করছে।’
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর লাইভ ভিডিওতে আসেন সালমান মুক্তাদির। ওই ভিডিওতে স্টুডিওর ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখা যায়। সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ লুট করা হয়েছে। রুমের বিভিন্ন জিনিসপত্রও লুটপাট করা হয়েছে। পরে সেগুলো ভেঙে তছনছ করে ফেলা হয়।
source: The Daily Campus