News
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

দাম্মাম বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একইসাথে, অবিলম্বে হামলা বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “দাম্মাম বিমানবন্দরসহ সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এই হামলায় দুইজন বাংলাদেশিসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।”
এতে আরও বলা হয়, “অবিলম্বে সকল হামলা বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।”
source: The Dhaka Diary