News
টকশো শিল্পের গুণগত মানোন্নয়ন দরকার, গালাগালি বন্ধ হওয়া জরুরি: শিশির মনির

টকশো শিল্পের গুণগত মানোন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘টকশো শিল্পের গুণগত মানোন্নয়ন দরকার। অযথা গালাগালি/ব্যক্তিগত আক্রমণ বন্ধ হওয়া জরুরি। রেফারেন্সসহ আলোচনা করার পরিবেশ সৃষ্টি করতে হবে। তবেই সৌন্দর্য ফিরে আসবে ইনশাআল্লাহ।’
তিনি আরো লেখেন, ‘দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি চ্যানেল ৫৫টি। সম্প্রচার করছে ৩৯টি। টকশো করে ১৫/১৬টি।’ এর সঙ্গে তিনি ‘সামাজিক দায়বদ্ধতা এবং এই শিল্পের সংস্কার: আমার ভাবনা’ শীর্ষক একটি ভিডিও বার্তা দেন।
source: Daily Amar Desh