News

তাহসিফের সেই ছোটভাই রেজা দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

তাহসিফের সেই বন্ধু রেজা দ্বীপকে হেফাজতে নিল পিবিআই© সংগৃহীত
তাহসিফের সেই ছোটভাই রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তুরাগ নদ থেকে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
 
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
তিনি বলেন, গত রাতে রেজা দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে। দুজন একসঙ্গে ছিলেন বলে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে রেজা দ্বীপের দেওয়া কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
 
পুলিশ কর্মকর্তা জানান, তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
 
আরও পড়ুন
 
তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় রেজা দ্বীপের ফোন কল পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইলে বার্তা পাঠিয়ে তিনি বাসায় ফেরার কথা জানান।
 
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। এ সময় তার মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেলেও মোটরসাইকেলটির সন্ধান মেলেনি।
 
এর আগে তাহসিফের পরিবারের সঙ্গে কথা বলে রেজা দ্বীপ জানিয়েছিলেন, তারা একসঙ্গে রাতে খাওয়াদাওয়া করেছেন। পরে তাহসিফকে তার বাসার এলাকায় রেখে তিনি ফিরে যান।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button