News

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জটিল নারী স্বাস্থ্যসমস্যা মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বর্তমান সরকার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কার, রোগ প্রতিরোধ এবং হেলথ প্রমোশনের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এন্ডোমেট্রিওসিস-এডেনোমায়োসিস সোসাইটি অব বাংলাদেশের ৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ নারী এন্ডোমেট্রিওসিসের মতো দীর্ঘমেয়াদি ও প্রগ্রেসিভ রোগে ভুগে থাকেন। অথচ সামাজিক ট্যাবু ও সচেতনতার অভাবে এর বেশির ভাগ রোগীই থেকে যান শনাক্তহীন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button