News
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে: ডিএমপি উপকমিশনার

বিশেষ পরিস্থিতির কারনে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজিব ঘোষকে আটক করে ডিবি অফিসে আনা হয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন।
তিনি আমার দেশকে বলেন, অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি এড়ানোর জন্য তাকে ডিবিতে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
source: Daily Amar Desh