ঈদুল ফিতরের পাঁচ ও ঈদুল আজহায় ছয় দিন সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে পবিত্র ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল আজহায় টানা ৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, চলতি বছরের মত আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
এর আগে, গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তবে সাধারণ ছুটির মধ্যে ৪ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটি থাকবে।
এছাড়াও আগামী বছরের ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর, ৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ১৫ ও ১৬ মে দুদিন এবং পরে ১৮ থেকে ২০ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন, ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার (নবমীর) দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
source: The Dhaka Diary