News

সাত ক্যাটাগরিতে পুরস্কার পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং এভিয়েশন খাতে ধারাবাহিকতা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’-এর ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ প্রতিযোগিতায় সাতটি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এতে সংস্থাটিকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রাতে ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলামের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা পদক তুলে দেন সংসদ সদস্য নাসের রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং ‘দি বাংলাদেশ মনিটর’-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button