News

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ঘোষণা

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ওই মেট্রো স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ বিবেচিত হলে স্টেশনটি পুনরায় চালু করে নিয়মিত যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীসাধারণকে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সহযোগিতা ও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button