News

তেলের দাম ১০ টাকা বাড়াতেই আর কোনো ঘাটতি নেই, দীর্ঘ লাইনও নেই: চিফ হুইপ

নুরুল ইসলাম মনি© সংগৃহীত এবং সম্পাদিত
তেলের দাম ১০ টাকা বাড়াতেই আর কোনো ঘাটতি নেই, দীর্ঘ লাইনও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। 
 
তিনি বলেছেন, ‘মাত্র কয়েক দিন আগেও পেট্রোল পাম্পের সামনে কিলোমিটারের পর কিলোমিটার গাড়ির লাইন ছিল। আমরা তেলের দাম মাত্র ১০ টাকা সমন্বয় করেছি। অথচ দুই দিনের মধ্যে পেট্রোল পাম্পের সামনে সব লাইন শেষ হয়ে গেল।’
 
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
আরও পড়ুন
 
নুরুল ইসলাম মনি বলেন, “মাত্র কয়েক দিন আগেও পেট্রোল পাম্পের সামনে কিলোমিটারের পর কিলোমিটার গাড়ির লাইন ছিল। আমরা তেলের দাম মাত্র ১০ টাকা সমন্বয় করেছি। অথচ দুই দিনের মধ্যে পেট্রোল পাম্পের সামনে সব লাইন শেষ হয়ে গেল। আমাদের কি আকাশ থেকে পেট্রোল এসেছে? আমরা কি এক হাজার জাহাজে করে পেট্রোল নিয়ে এসেছি? ১০ টাকা দাম বাড়ানোর পর পেট্রোলের কোনো ঘাটতি নেই, গাড়ির লাইনও নেই। কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে।”
 
তিনি বলেন, “পাঁচ মাসের মাথায় কেউ যদি বলে, বিদ্যুৎ নেই, তাহলে বিষয়টি বুঝতে হবে। একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে অন্তত তিন বছর সময় লাগে। ধরুন, আমি যদি একটি তার কেটে দিই, বাইরে থেকে তার আসে এবং সেই তারের মাধ্যমে এখানে বিদ্যুৎ পাওয়া যায়, তাহলে আমার এক বছরের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? কিন্তু বাস্তবে কি তা সম্ভব? কারণ, তার কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যাবে।”
 
নুরুল ইসলাম মনি আরও বলেন, “আমি বিদ্যুৎ খেতে পারব না, ১০ কেজি করে বিদ্যুৎ কিনে বিক্রিও করতে পারব না। বিদ্যুৎ এমন কোনো জিনিস নয়, যা ধরা যাবে, ছোঁয়া যাবে কিংবা পকেটে রেখে দেওয়া যাবে। আমি দুই কেজি বিদ্যুৎ জমিয়ে রাখব, সেটাও সম্ভব নয়। কোনোটাই যখন সম্ভব নয়, তখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পকেটে বিদ্যুৎ নিয়ে ঘুরবেন কেন?”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button