News

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফেরা নিয়ে দেশজুড়ে হামলা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ‍ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

এসব সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত এখনো শুকায়নি, মায়েদের আহাজারিও থামেনি। এরপরও ফ্যাসিবাদের ফেরার যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। দেশকে অস্থিতিশীল করে আবার নৈরাজ্যের পথে নিতে দেওয়া হবে না। আওয়ামী সন্ত্রাসীদের ঠেকাতে জনগণ সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে।

রোববার দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button