News

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ। ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।

ওই প্রতিবেদনগুলোর সত্যতা সম্পর্কে জানতে চাইলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারতীয় ওই গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button