সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ শুরু আওয়ামী লীগের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই স্বৈরশাসকের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বাংলাদেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে। নির্বাসিত শেখ হাসিনার সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও লক্ষ্যবস্তু করছেন। এ পর্যন্ত সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
গত দেড় সপ্তাহে শেখ হাসিনার সমর্থকরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ছোট আকারের বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
source: Daily Amar Desh