Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

হাসনাত আবদুল্লাহর আসনে নতুন প্রার্থী দিল বিএনপি জোট

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে লড়বেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্ট রিট খারিজ করা হয়। বিএনপির দলীয় প্রার্থী না থাকায় এবার এই আসনে জোটের হয়ে লড়বেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।

বুধবার (২১ জানুয়ারি) সামাজিক মাধ্যম দেয়া এক পোস্টে এ তথ্য জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির জোট প্রার্থী নুরুল হক নুর।

পোস্টে তিনি বলেন, কুমিল্লা – ০৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী ইনশাআল্লাহ।

তবে তিনি বিএনপির দলীয় প্রতিক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন না। গন অধিকার পরিষদের ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলেও জানান তিনি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button