Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক ২ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে আলোচিত ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে এক বাংলাদেশি কোম্পানির পরিচালককে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন । অভিযোগ রয়েছে সিন্ডিকেটের আওতায় দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ দেয়ার মাধ্যমে তার পাঠানো বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হওয়ার ব্যবস্থা করে সে।

সোমবার সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে দেশটির দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহান উদ্দিন উল্লিখিত সন্দেহভাজন ব্যক্তির জন্য আগামীকাল পর্যন্ত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একটি সূত্র জানায়, গত রাত ৮টার দিকে মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় এমএসিসি পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দেশটির গণমাধ্যম দাবির সত্যতা নিশ্চিত করেছে।

এদিকে ঢাকার একটি সূত্র জানিয়েছে গ্রেফতার হওয়া সেই বাংলাদেশি ঢাকার রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের স্বত্বাধিকারী আলতাব খান। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মনিরুস সালেহীন সহ প্রভাবশালী শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানবপাচার আইনে দায়ের করা মামলার বাদি তিনি।

এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত গ্রেপ্তারের খবরে বলা হয় এমএসিসির গোয়েন্দা পরিচালক দাতুক জয়নুল দারুস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন ২০০৯ এর ১৬(এ)(বি) ধারায় তদন্ত করা হচ্ছে।

Source: প্রবাস বার্তা

Back to top button