Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ধানের পর এবার সড়কে মাছ চাষ শুরু করলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন।

জানা যায়, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্রগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি আটকে থাকে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহি যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীও যোগ দিয়ে প্রতিবাদে অংশ নেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটি ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন, মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তা ঘাট এতোটাই খারাপ অবস্থা যে, মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) হাসনাতের ২ মিনিট ২ সেকেন্ডের কল রেকর্ড ভাইরাল হয়। সেখানে তিনি এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

হাসনাত বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে অক্টোবরের ২০ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ধান চাষ করবেন।

Back to top button