Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

৩০০ জনের উপর করা বিএনপিপন্থি ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’-এর জরিপ : ২২০ আসন পাবে বিএনপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট আসনের মধ্যে বিএনপি ২২০ টি আসন পেতে পারে বলে মাত্র ৩০০ জন ভোটারের উপর করা জরিপে উঠে এসেছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ একটি জরিপ চালিয়ে তা প্রকাশ করেছে।

জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবে বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ৫৭টি আসন। এছাড়াও এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পাবে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ জরিপের ফলাফল তুলে ধরা হয়। এসময় ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি ৭৭ শতাংশ ভোট পাবে বলে এক জরিপে উঠে এসেছে। ওই জরিপের তথ্য বলছে, বিএনপি ২২০টি আসন পেতে পারে। আর জামায়াত পাবে ৫৭টি আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ নামের একটি সংগঠন এই জরিপ পরিচালনা করেছে।

জানা যায়, এই জরিপে অংশ নেওয়া ৩০০জনকে ৪টি করে প্রশ্ন করা হয়। কাজটি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রীধারী গবেষক অংশ নেন।

‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ জানায়, জরিপে অংশ নেওয়া ৩০০ জনের মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপিকে, ১৬ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন। কোনো মন্তব্য করেননি ১ শতাংশ।

এছাড়াও জরিপে গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা কোনো সিদ্ধান্ত নেননি এবং ৩০ শতাংশ উত্তরদাতা ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। ২১ শতাংশ উত্তরদাতা ‘না’ এর পক্ষে সমর্থন জানিয়েছেন এবং ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Back to top button