Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ফল আসার আগেই ‘বিজয়ী’ ঘোষণা, ধানের শীষ প্রার্থীকে শুভেচ্ছা শিশির মনিরের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফলাফল ঘোষণার আগেই সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় এক ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‌‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা। এরই মধ্যে অনেক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button