Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিএনপির ২৭২ প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আগামী নির্বাচন ঘিরে বিএনপির ঘোষণা করা ২৭২টি মনোনয়নকে কেন্দ্র করে শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে জোটের নেতারা বিএনপির এই সিদ্ধান্তে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানান।

বৈঠকে শরিক দলের নেতাদের অভিযোগ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে যেসব দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২৭২টি আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বরখেলাপ হয়েছে। তাদের দাবি, কোনো আলোচনাই হয়নি, অথচ সব আসনেই বিএনপি নিজেরাই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, এ পরিস্থিতিতে সামনে কীভাবে এগোবে জোট—এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে আগামী সোমবার, ৮ ডিসেম্বর, এক জরুরি সংবাদ সম্মেলন করবে ১২ দলীয় জোট। সংবাদ সম্মেলনের সময় ও স্থান শনিবার জানানো হবে বলেও তিনি জানান।

বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button