Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইরানের চাবাহার বন্দরের অংশীদারত্ব ছাড়ছে ভারত, নেপথ্যে কী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চাবাহার বন্দরের অংশীদারত্ব একটি ইরানি কোম্পানির কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ ও ব্যবহারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আগামী ২৬ এপ্রিল শেষ হচ্ছে। আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত।

প্রতিবেদনটিতে বলা হয়, একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথাও বিবেচনা করছে ভারত। এই ব্যবস্থা অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞা চলাকালীন একজন ইরানি অপারেটর বন্দরটি পরিচালনা করবেন এবং পরবর্তীতে ভারতের কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা থাকবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button