Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

৫৭ কেন্দ্রে সাড়ে ১৫ হাজার ভোটে এগিয়ে এনসিপির আখতার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টির ফলাফলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাড়ে ১৫ হাজার ভোটে এগিয়ে আছেন।

প্রাপ্ত ফল বিশ্লেষণে দেখা যায়, শাপলা কলি প্রতীকে আখতার হোসেন পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ ভোট। এ হিসেবে এই ৫৭ কেন্দ্রে আখতার হোসেন ১৫ হাজার ৪৫৮ ভোটে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, একই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট। বেসরকারি এই ফলাফলে আখতার হোসেনের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button