Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

মহিলাদের প্রচারে বাঁধা, বিএনপির হামলায় জামায়াতের ৬ কর্মী আহত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের প্রচারে বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ছয় জামায়াত কর্মী আহত হয়েছে। রাতেই তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

একজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করছেন লক্ষ্মীপুর-২ আসনের জামায়াতের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। রাতে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এমন অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বশিকপুরের পোদ্দার বাজারে বিক্ষোভ করে কয়েকশ জামায়াতের কর্মী সমর্থক।

অভিযোগ উঠেছে দাঁড়িপাল্লার প্রচারের অংশ হিসেবে মহিলা জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় আলাউদ্দিন আলম নামের বিএনপির কর্মী তাদের বাধা দেয় এবং অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। পরে খবর পেয়ে জামায়ত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে তাদের উপরে হামলা চালায় বিএনপি নেতা কর্মীরা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button