News

আজ সরকারি অফিস ও ব্যাংক খোলা

সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখা হয়েছে। এ জন্য আজকের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

আজ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং আদালতও খোলা থাকবে।

গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। পরে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর ফলে ২০ থেকে ২২ অক্টোবর পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button