Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন: মির্জা ফখরুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

<p>বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "হাসিনা চলে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছে, সে থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলত।" সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।</p>

<p>মির্জা ফখরুল বলেন, "আর মাত্র ১৪ দিন পরে ভোট। এই ভোট দিয়ে আপনারা দেশের সরকার নির্বাচন করবেন। তবে অন্যান্যবারের চেয়ে এবারের নির্বাচন একটু অন্যরকম। কারণ আগে নৌকা ছিল, ধানের শীষ ছিল। কিন্তু এবার নৌকা নেই। নৌকার যে কান্ডারী আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদের ফেলে ভারতে গিয়ে বসে আছেন। দিল্লিতে গিয়ে বসে আছে আর আমাদেরকে বিপদে ফেলে গেছে। থাকলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।"</p>

<p>নির্বাচনী সভায় তিনি আরও বলেন, "আমার এখন শেষ সময়। এ সময়েও আপনারা ধানের শীষে ভোট দিবেন।" জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, "জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদেরকে ভোট দিয়ে সর্বনাশ করবো নাকি।" এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।</p>

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button