Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে আকস্মিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী আসনে লড়ছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর জানান, দলীয় প্রধান নুরুল হক নুরের নেওয়া সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আব্দুন নুর তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে জীবনের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন আব্দুন নুর। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলকারী এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র ছিনিয়ে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

আব্দুন নুর আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি লক্ষ্যভেদী হত্যাকাণ্ড বা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন। তবে জীবনের পরোয়া না করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে আজীবন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই তরুণ নেতা।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button