জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ নেতাকর্মী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত নাজিম উদ্দিন আহমের ভাই রিয়াজ উদ্দিন রাজনসহ বিভিন্ন দল থেকে ৩৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠান থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থীর পক্ষে গণমিছিল করা হয়৷ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন এনসপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান মাহমুদ বান্নাহ প্রমুখ।
জামায়াত জোট ও এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা দলে দলে ১১ দলীয় জোটে যোগ দিচ্ছেন। ভোটের দিনও শাপলা কলিতে ভোট দিয়ে হাজার হাজার বিএনপির লোক আমাদের সঙ্গে যোগ দিবেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: npbnews.com

