Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বরিশালে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ কর্মীরা, নাশকতার আশঙ্কা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিএনপিতে আওয়ামী লীগ কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। খোদ দলীয় নেতাদের একাংশ অন্য অংশের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছেন। এ নিয়ে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। বিএনপির শীর্ষ নেতারা এই প্রবণতাকে দলের জন্য ‘আশঙ্কাজনক’ বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব আমির খসরু বলেন, “তারা আগে বিএনপিই করতেন, রাজনৈতিক চাপে আওয়ামী লীগে গিয়েছিলেন। তবে বিতর্ক থাকলে তাদের আর মিছিলে ডাকা হবে না।”

বরিশাল-৫ আসনের নেতা ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের অনুসারী আনোয়ারুল হক তারিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আওয়ামী লীগের লোক এনে দল ভারী করছে, তাদের ধরা উচিত। যারা খুনি ও দখলদারদের ধানের শীষের মিছিলে ঢোকাচ্ছে, তারা অপরাধী। তাদের কৈফিয়ত তলব করতে হবে।”

একই সুরে কথা বলেছেন নগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির। তিনি সম্প্রতি এক সভায় হুঁশিয়ারি দিয়ে বলেন:

“আওয়ামী লীগের ছায়া আছে এমন কাউকে দলে আনবেন না। যারা জুলাই আন্দোলনে দা নিয়ে হামলা করেছে, তারাও এখন ধানের শীষের মিছিলে ঘোরে। যাদের নিজস্ব জনবল নেই, তারাই এসব অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে।”

এদিকে জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপ্রবেশকারীদের নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি লেখেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা কখনো বিশ্বস্ত হয় না, তারা বিশ্বাসঘাতক।” তিনি অভিযোগ করেন, নগরের প্রায় প্রতিটি এলাকাতেই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, যা দলের জন্য অশনিসংকেত।

তবে অভিযোগের বিষয়ে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button