Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

২০টি ঘুমের ট্যাবলেট কি নেশার জন্য খেয়েছিলেন মেঘমল্লার বসু? যা বলছে স্বজন-পুলিশ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ও নতুন রাজনৈতিক প্ল্যাটফর্‌ম নেটওয়ার্ক ফর পিপলসের (এনপিএ) অন্যতম উদ্যোক্তা মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে বিকেলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

জানতে চাইলে পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুরের পর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মেঘমল্লার বসু ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বিকেলে বাসায় ফিরছেন তিনি।

এদিকে, মেঘমল্লার বসুর ‘ভাই’ পরিচয়ে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে তার সঙ্গে থাকা এক যুবক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়েছেন। কিন্তু প্রাথমিকভাবে কী কারণে তিনি খেয়ে আত্মহত্যা করতে চেয়েছেন তা জানতে পারিনি।

তিনি আরও বলেন, বিকেলে মেঘমল্লার বসুকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গণমাধ্যমকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন জুবেল। তবে কেন মেঘমল্লার বসু এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button