Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

গাড়ি চাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হাসনাত আবদুল্লাহ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্য নিয়ে মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার অঙ্গীকারের কথা পুনঃব্যক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও ও এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের আদলে সরকারি গাড়ি ব্যবহারের কথা বলেছেন। সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যতদিন এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন। এজন্য অতিরিক্ত খরচও লাগবে না।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল ও বিরোধী দল প্রত্যেকে একটা অঙ্গীকার করেছেন। বহুদিনের প্রচলিত ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল (মঙ্গলবার) এ বিষয়টি সমর্থন জানিয়েই সংসদে একটা বক্তব্য প্রদান করি। যেটা আজকে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

তিনি বলেন, আমি আমার জায়গা থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না এবং প্লট সুবিধাটি আমরা নেব না—এ সিদ্ধান্ত সমর্থকপূর্বক জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র, ডিসি ইউএনও, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার, সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়ায় একটটি গাড়ি ব্যবহার করার দেয়া যায় কি না, সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম। সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যতদিন এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন। সেটার জন্য এক্সট্রা খরচও লাগবে না। সংসদ সদস্যের ইতোমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেইটেন্যান্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেইনটেন্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয় কিন্তু আমাদের গাড়ি নেই। আমার বক্তব্যটা সেটা হচ্ছে গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি।

মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে তাই আবার পুনরাবৃত্তি করছেন বলে উল্লেখ করে হাসনাত বলেন, সকল এমপিদের পক্ষ থেকে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে সেটির মতো করে যতদিন এমপি থাকবে ঠিক ততদিন এমপি শেষ গাড়িটি আবার সরকার ফিরিয়ে নেবে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি ইতিপূর্বে ক্লিয়ার করা হয়েছে। আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি দেশবাসী তাকে অভিনন্দন জানিয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button