Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিকেলে মোটরসাইকেল কিনে সন্ধ্যায় দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ বছর বয়সী স্কুলছাত্রের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ মিয়া কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক পরশ (১৫)। তিনি এসএসসি পরীক্ষার্থী এবং কেন্দুয়ার সাগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে পরশ ও শুভ নেত্রকোনার কেন্দুয়া থেকে ভালুকা উপজেলার হাবিব বাইক কেয়ার নামের একটি দোকানে মোটরসাইকেল কিনতে যান। সেখানে প্রায় দেড় লাখ টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন পরশ। সন্ধ্যায় মোটরসাইকেলটি নিয়ে তারা ভালুকা থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে পড়ে থাকা বোরো ধানের খড়ের আঁটির মধ্যে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক পরশ ও পেছনে থাকা শুভ সড়কে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয় এক পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালক আহত দুজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়ার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button