Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জাবি ক্যারিয়ার ক্লাবের সদস্যরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) ৪০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মার্কেটিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী এ এস এম মাশরুর রায়হান সাকিব ও সাধারণ সম্পাদক পদে একই ব্যাচের ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের শিক্ষার্থী সৈয়দা সামিয়া আশরাফ মনোনীত হয়েছেন।
 
শনিবার (২০ জুন) সন্ধ্যায় জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মাহাদি হাসান ও সদ্য সাবেক কমিটির সদস্যদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
 
৪০ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্য সদস্যরা হলেন আবু শামা জুমায়েল- সহ-সভাপতি (প্রশাসন), আফিয়া আনজুম প্রভা- সহ-সভাপতি (অপারেশনস), মো: আতিফ হোসেন- অর্থ সম্পাদক, মালিহা নূর মেধা-সহকারী সাধারণ সম্পাদক, সাদাত নুর- সহকারী সাধারণ সম্পাদক, মো: আবু বকর সিদ্দিক- সাংগঠনিক সম্পাদক, নায়েলা বিনতে আজাদ- সাংগঠনিক সম্পাদক, তাসফিয়া রশিদ- সাংগঠনিক সম্পাদক। 
 
এছাড়াও ৫২তম ব্যাচের জন্য নির্ধারিত পদগুলো ছিল যোগাযোগ সম্পাদক, প্রকাশনা সম্পাদক, করপোরেট বিষয়ক সম্পাদক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক, মানবসম্পদ সম্পাদক, তথ্যপ্রযুক্তি সম্পাদক, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, নির্বাহী সদস্যসহ উইং কো-অর্ডিনেটরসমূহ।
 
সদ্য মনোনীত সভাপতি এ এস এম মাশরুর রায়হান সাকিব বলেন, দৃষ্টি আমাদের দেখায় আমরা কোথায় যেতে চাই; কিন্তু ঐক্য, পরিশ্রম আর বিশ্বাসই আমাদের সেখানে পৌঁছে দেয়। আশা করি, আমাদের কমিটি সকল সদস্যদের নিয়ে বড়ো ফ্ল্যাগশিপ ইভেন্ট নামাতে পারবো এবং ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য বড়ো কিছু করতে পারবো।
 
সাধারণ সম্পাদক সৈয়দা সামিয়া আশরাফ বলেন, দায়িত্ব শুধু একটি পদ নয়, একটি আস্থা, জবাবদিহিতা, আর সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার৷আমাদের প্রতিটি অর্জনের পেছনেই ছিল ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সহযোগিতা, ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে, আমরা যেন এভাবেই দলগত প্রচেষ্টার মাধ্যমে আমাদের সদস্যদের প্রয়োজনীয় ইভেন্টগুলো নামাতে পারি।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ‘Build Thyself, Serve the Nation’ মটো নিয়ে ক্যাম্পাসের একদল স্বপ্নচারী তরুণ-তরুণী প্রতিষ্ঠা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button