Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

বিপদে-আপদে সব সময় জনগণের পাশে থাকব

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিপদে-আপদে সব সময় আমরা জনগণের পাশে থাকব—এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য এবং এটা আমাদের অঙ্গীকার।

শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে।

তিনি বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বন্যা বা অন্যের কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এই সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে, তাদের মধ্যে যত দূর সম্ভব এটা জরিপ করে আমরা যেন সাহায্য করতে পারি। সমাজে যরা বিত্তবান মানুষ আছেন, তাদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button