সর্বশেষ

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুরুত্বপূর্ণ সার্ভার অংশে সরাসরি আঘাত হেনেছে।

‘অপারেশন নাসর ২’-এর ২৪তম ধাপে ইরানি বাহিনী তিনটি ‘পাভেহ’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে অ্যামাজনের নির্দিষ্ট ওই অবকাঠামোটিতে ১৯ মিটার চওড়া একটি বিশাল ফাটল ও ক্ষতের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে অ্যামাজন তাদের বিশাল প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলেছে। বর্তমানে এর অংশ হিসেবে শুধু বাহরাইনেই প্রতিষ্ঠানটির তিনটি সক্রিয় ডেটা সেন্টার পরিচালিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এই ধরনের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে অ্যামাজনের গুরুত্বপূর্ণ এসব স্থাপনা পুরোপুরি অচল হয়ে পড়তে পারে। এর ফলে এই অঞ্চলে সামগ্রিক যোগাযোগ নেটওয়ার্ক বিপর্যস্ত হওয়ার পাশাপাশি মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থারও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

source: Azadir Dak

Back to top button