Bd বাংলাদেশ

জেল খাটতে কেমন লাগে’ অভিজ্ঞতা নিতে ৬ বন্ধু মিলে ১১ বছরের শিশুকে হত্যা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু মো. হোসাইন (১১) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচ কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

জেল খাটতে কেমন লাগে—এমন কৌতূহল থেকেই ছয় জন কিশোর পরিকল্পনা করে শিশুটিকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘শিশু হোসাইন তার বাবার সঙ্গে শহরের বিভিন্ন স্থানে ফুল বিক্রি করতো। গত ১৮ এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিল। ২৪ এপ্রিল বিকালে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে হোসাইনের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে এক কিশোরকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও চার কিশোরকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে তারা।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button