News

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। 

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক আহ্বান করা হয়েছে। উক্ত বৈঠকেই ১১ দলীয় ঐক্যের যৌথ প্রার্থী মনোনীত করা হবে।

এ ছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার প্রক্রিয়া ও ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button