News

ক্যান্সার আক্রান্ত তরুণ ইসার জীবন বাঁচাতে এগিয়ে আসুন

প্রাণঘাতী লিম্ফোমা ক্যান্সারের আক্রান্ত হয়ে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, ঢাকা ইম্পেরিয়াল কলেজের ব্যবসায়ী শিক্ষা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটির আইটিএইচএম (ITHM) বিভাগের প্রাক্তন ছাত্র ইসা সামিউল ইসলাম স্বপ্ন। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে সকলের মানবিক ও আর্থিক সহযোগিতা চেয়েছে তার পরিবার ও সহপাঠীরা।

সবসময় প্রাণবন্ত, আন্তরিক ও মেধাবী হিসেবে পরিচিত এই তরুণের শরীরে ক্যান্সার ধরা পড়ার পর ইতোমধ্যে কয়েকটি ধাপে চিকিৎসা চালানো হয়েছে। তার সর্বশেষ পেট স্ক্যান (PET scan) এবং আইএইচসি (IHC) টেস্টের রিপোর্ট অনুযায়ী, রোগীকে সুস্থ করে তুলতে কেমোথেরাপির পাশাপাশি জরুরি ভিত্তিতে স্টেম সেল ট্রান্সপ্লান্ট প্রয়োজন। চিকিৎসকদের প্রাক্কলন অনুযায়ী এই দীর্ঘমেয়াদী চিকিৎসার পেছনে মোট খরচ ধরা হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা।

ইসার পরিবার ইতোমধ্যে নিজেদের সাধ্যমতো প্রায় ১৫ লাখ টাকারও বেশি ব্যয় করেছেন। কিন্তু চিকিৎসার বাকি ধাপগুলো সম্পন্ন করতে এখনো আনুমানিক ৩০ লাখ টাকা প্রয়োজন, যার মধ্যে শুভানুধ্যায়ীদের সহায়তায় এ পর্যন্ত মাত্র ৩ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় বাকি বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে আর সম্ভব হচ্ছে না, ফলে টাকার অভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে মেধাবী এই তরুণের সুচিকিৎসা।

একজন সম্ভাবনাময় তরুণকে অকাল মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও সকল মানবিক সংগঠনের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।

সহযোগিতার জন্য যোগাযোগ: সুমন (রোগীর বাবা)
মোবাইল নম্বর: ০১৯১৩২০০২৮২

source: The Daily Campus

Leave a Reply

Back to top button