News

তিন জেলার ডিসি প্রত্যাহার করল সরকার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে রাজশাহীর বিভাগীয় কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাহার করা চার কর্মকর্তাকেই পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একইভাবে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে প্রত্যাহার করা হয়েছে। তাকেও পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকেও ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। তাকে বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button