News

বিরোধীদলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি ৭০ ধারা বিদ্যমান থাকা অবস্থা মেনে নিয়ে বিরোধীদল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তবে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না—এই স্বীকৃতি তারাই দিলেন। সেজন্য আবারও অভিনন্দন জানাই, ধন্যবাদ সবাইকে।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদল তাদের এই অংশগ্রহণের মাধ্যমে মূলত বিদ্যমান সংবিধানের প্রক্রিয়াকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে এবং এই কারণেই তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভবিষ্যতে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে একমত হয়েছি, সেভাবে ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যাওয়ার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখনো তো সংবিধান সংশোধন হয়নি।’

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button