News

জুলাই বিপ্লব থেকে মানবতাবিরোধী অপরাধের বিচার, আসছে স্মৃতিকথা: তাজুল ইসলাম

অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম© সংগৃহীত ও সম্পাদিত
জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং চিফ প্রসিকিউটর হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে নিজের লড়াইয়ের কথা তুলে ধরে স্মৃতিকথা লিখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। 
 
শিগগিরই বইটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।
 
গতকাল রবিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
 
ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লেখেন, “চোখে দেখা জুলাই বিপ্লব ও চীফ প্রসিকিউটর হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আমার লড়াই নিয়ে স্মৃতিকথা লিখেছি। আশা করি সহসাই বই আকারে সেটি আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button