News

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং সেদেশের জনগণের প্রতি এই সমবেদনা জানান।

ফেসবুক পোস্টে  তিব্বত থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত বন্যাদুর্গত এলাকার একটি ছবি যুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি ও তার সরকার গভীরভাবে মর্মাহত। তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের প্রার্থনা ও চিন্তায় স্মরণ করেন।

একইসঙ্গে এই কঠিন দুর্যোগের মুহূর্তে নেপালের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তুতির কথা জানান প্রধানমন্ত্রী। 

source: The Daily Campus

Leave a Reply

Back to top button