News

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর ইউটার্ণ এলাকার সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জসিম উদ্দিন (৪৫), মো. জাকির হোসেন (২৮) ও মো. সুজাত মিয়া। এ সময় তাদের কাছ থেকে ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুরে ঝরছে শিশুর প্রাণ

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিডিএম পরিবহনের একটি পাবলিক বাসে করে চোর চক্রের তিন ব্যক্তি চোরাই মোবাইল ফোন নিয়ে ফেনীর দিকে যাওয়ার সংবাদ পেয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চোর চক্রের ৩ জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button