News

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় চীন কাজ করতে চায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, ‘আমরা কাজ করছি। বিশেষ করে নবায়নযোগ্য শক্তির ওপর। এ বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের জন্য এখন উপযুক্ত সময় নবায়নযোগ্য শক্তি, সৌর শক্তি তৈরি করা, যাতে এই সংকট কাটিয়ে ওঠা যায়। সৌর শক্তি চীনের একটি শক্তিমত্তা বা দক্ষতার জায়গা। বাংলাদেশের এই শক্তি/জ্বালানি সংকট সমাধানে আমাদের সহযোগিতার ক্ষেত্রে আমি অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে কাজ করছি বাংলাদেশ ও চীনের মধ্যে আরও বেশি ফ্লাইট সংযোগ স্থাপনের বিষয়ে। তাই প্রধানমন্ত্রীর সফরের ফলাফল বাস্তবায়ন ও আমাদের পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি।’

source: Barta Bazar

Leave a Reply

Back to top button