News

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরের একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজারের ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন প্রতিদিনের মতো সেখানে ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় তার চোখে পড়ে দুটি প্লাস্টিকের পাত্র। কাছে গিয়ে তিনি দেখতে পান, পাত্র দুটির ভেতরে পড়ে আছে দুই নবজাতকের নিথর দেহ।

জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের পাত্র চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।’

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। ময়লার স্তূপে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ দেখে অনেকেই হতবাক হয়ে যান।

স্থানীয়দের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, এসব প্রতিষ্ঠানের কোনো একটি থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে ফেলা হয়েছে।

আরও দেখুন: বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব্র্যাক ইউনিভার্সিটির

বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে শিশু। শিশু দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button