News
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
রবিবার (৮ নভেম্বর) তাকে ২৯তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান এবং সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেয়া হয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে যাচ্ছেন।
source: The Dhaka Diary